সারাদিন ব্যাটিংয়ের লক্ষ্য বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১০ রান করেছে টাইগাররা। শেষ বিকেলে মুমিনুল হকের উইকেট না হারালে বাংলাদেশকে নিশ্চিতভাবেই চালকের আসনে বলা যেত। তবে বাংলাদেশ এখনও খুব একটা পিছিয়ে নেই। এরই মধ্যে ১৫৬ রানের লিড নিশ্চিত হয়েছে।