মুস্তাফিজ বিশ্বমানের, নাহিদ ভবিষ্যৎ তারকা: লাথাম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকেই স্বাগতিকদের ইনিংস টেনে তোলেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্ত এদিন ছিলেন দুর্দান্ত। ২০ ইনিংস আর ২৫ মাস পর তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।