রংপুরের নতুন অধিনায়ক লিটন
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
রংপুর রাইডার্সের নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। এর আগে বিপিএলের শুরু থেকেই দলটির অধিনায়কত্ব করেছেন নুরুল হাসান সোহান। তবে তিনি কদিন আগেই কোচের সঙ্গে অধিনায়কত্ব ছেড়ে দেয়া নিয়ে আলোচনা করেছেন।
বছরের শুরুতেই টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছিল দেশের ক্রিকেট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানালেও তা নিয়ে এখনও শঙ্কা কাটেনি। এর মধ্যেই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্য ঘিরে সবধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল কোয়াব।
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই ম্যাচ বয়কট করেছেন ক্রিকেটাররা। এর আগে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিসিবির এই পরিচালক।
ভারতের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না। এ নিয়ে বেশ কয়েকবার বিসিবি ও আইসিসির সঙ্গে মেইল চালাচালি হয়েছে। এরপর একবার ভার্চুয়াল মিটিংও হয়েছে বাংলাদেশের সঙ্গে। তবে তাতেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আইসিসি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। এরপর নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে খেলতে আইসিসির কাছে বার্তা পাঠিয়েছে।
ক্রিকেটারদের দাবি মেনে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে নিজেদের পুরনো অবস্থানে রাত পর্যন্ত অনড় ছিলেন ক্রিকেটাররা। এরপরও মাঠে ফেরার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন তারা।
নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচের আগে এম নাজমুল ইসলামকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পদত্যাগ করেননি বিসিবির পরিচালক। নুরুল হাসান সোহান মনে করেন, তাঁর ক্ষেত্রে এমন পরিস্থিতি হলে ক্রিকেটারদের স্বার্থে পদত্যাগ করতেন তিনি। সোহান জানান, ক্রিকেটের বাইরের জিনিস নিয়ে এখন বেশি মাতামাতি হচ্ছে।
গত বেশ কিছুদিন ধরেই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট সরগরম। তামিম ইকবালকে ভারতের দালাল বলে আলোচনায় এসেছিলেন তিনি। সেই সময়ই তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে বিপিএলের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। ক্রিকটারদের নিয়ে বাজ মন্তব্যের কারণে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছিল ক্রিকটারদের সংগঠন কোয়াব।
ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পরই দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এটাও নিশ্চিত করা হয় নাজমুলের মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতি কিংবা আচরণবিধির প্রতিফলন নয়। সেই বিবৃতির পরদিন বিসিবি পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ক্রিকেটারদের আল্টিমেটামের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম। এমন অবস্থায় বিপিএলের ম্যাচ বাদ দিয়ে দুপুর একটায় হোটেল শেরাটনে প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এর আগে তামিম ইকবালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। তার সাম্প্রতিক বক্তব্যের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে এসব বক্তব্যের দায় বোর্ড নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক কিংবা বাংলাদেশের ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে বিসিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবে।