রিশাদকে গেম চেঞ্জার বললেন লাহোরের মালিক
পিএসএল অভিষেকেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার স্মরণীয় অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
পিএসএল অভিষেকেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তার স্মরণীয় অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে বড় ব্যবধানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে সাউথ আফ্রিকা নারী ক্রিকেটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের পিএসএল অভিষেকের দিনে দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন ডেভিড ভিসে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
ওয়াসি সিদ্দিকীর অফ স্টাম্পের ফুলার লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টায় আবু হাশিমকে ক্যাচ দিয়ে ফিরলেন হাফ সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম রবিন। পরের বলে আইচ মোল্লা বোল্ড হয়েছেন ডানহাতি লেগ স্পিনারের গুগলিতে পরাস্ত হয়ে। মাহফিজুল ও আইচকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটা হতে দেননি মাইশুকুর রহমান। হ্যাটট্রিক আটকাতে ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডিফেন্স করেছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাই পর্বে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। ৬১ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন রিতু মনি। ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ মাস পেরিয়ে যাওয়ার পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। কয়েকমাস পর টেস্ট খেলার ভাবনা থেকে সিলেটে দিন দশেকের অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশের।
আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি ও সিসিডিএমের কাছে আবেদন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও উল্টো আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে তাকে। ম্যাচ পরবর্তী সময়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আম্পায়ারিং নিয়ে বেফাঁস মন্তব্য করায় আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে মোহামেডান অধিনায়ককে।
ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৯ রানে অল আউট হয় ধানমন্ডি। জবাবে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে পারটেক্স।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে গিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই গত রাতে দেশে ফিরেছেন তিনি।
ইবাদত হোসেনের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের বাঁহাতি ওপেনারকে আউট করে আগ্রাসী উদযাপনে পারভেজ ইমনের দিকে খানিকটা তেড়েই গেলেন ইবাদত। ছন্দে থাকলেও মর্যাদার লড়াইয়ে ব্যর্থ হওয়া ইমন ড্রেসিং রুমে ফিরলেন চুপচাপ ভঙ্গিতেই।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫০ রান তোলে রূপগঞ্জ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শাইনপুকুর। তাদের ইনিংস থামে ২২২ রানে।