পাকিস্তানকে গুঁড়িয়ে বাছাইপর্বের প্রস্তুতি সারলেন জ্যোতিরা
২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মূল আসরের দারুণ টানা দুই জয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছিল। এবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তান 'এ' দলকে ১৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। টাইগ্রেসদের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে প্রস্তুতিটা কেমন হয়েছে।