অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে ভিন্ন চোখে দেখতে চান না শান্ত
চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া টেস্টে র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী ৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। একই তালিকায় এখন পর্যন্ত কোনো পয়েন্ট না জেতা জিম্বাবুয়ের অবস্থান ১২ নম্বরে। র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে চান না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ।