ব্যাটে-বলে পারটেক্সের জয়ের নায়ক আহরার
ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৯ রানে অল আউট হয় ধানমন্ডি। জবাবে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে পারটেক্স।
ধানমন্ডি স্পোটস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে আগে ব্যাট করে ২২৯ রানে অল আউট হয় ধানমন্ডি। জবাবে খেলতে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নিয়েছে পারটেক্স।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে গিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই গত রাতে দেশে ফিরেছেন তিনি।
ইবাদত হোসেনের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। আবাহনী লিমিটেডের বাঁহাতি ওপেনারকে আউট করে আগ্রাসী উদযাপনে পারভেজ ইমনের দিকে খানিকটা তেড়েই গেলেন ইবাদত। ছন্দে থাকলেও মর্যাদার লড়াইয়ে ব্যর্থ হওয়া ইমন ড্রেসিং রুমে ফিরলেন চুপচাপ ভঙ্গিতেই।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫০ রান তোলে রূপগঞ্জ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শাইনপুকুর। তাদের ইনিংস থামে ২২২ রানে।
ঘরোয়ার নতুন সূচিতে এপ্রিল-মে মাসে হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। তবে ভেন্যু সংকটে মাসখানেকের বেশি সময় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন মাঠে গড়াবে বিসিএল। টুর্নামেন্টের শেষ রাউন্ড হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে। বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান।
নাইম শেখ, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারির মতো ব্যাটারদের নিয়ে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাঁড়াতেই পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মেহেদী হাসান, আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামানের বোলিংয়ের বিপক্ষে প্রাইম ব্যাংকের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আঁটসাঁট বোলিংয়ে প্রাইম ব্যাংককে মাত্র ২০৩ রানেই আটকে দেয় গুলশান। সহজ লক্ষ্য তাড়ায় জয়টা কঠিন হওয়ার কথা ছিল না তাদের।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে রওনা দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। তার পরিবর্তে বেন ম্যাকডারমটকে স্কোয়াডে ভিড়িয়েছে করাচি কিংস।
দুপুর গড়িয়ে সময় তখন প্রায় তিনটা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছেন আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সবকিছু ঠিক থাকলে মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে নেতৃত্ব দেয়ার কথা ছিল তামিম ইকবালের। তবে অসুস্থতার কারণে পুরো ডিপিএল থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
টি-টোয়েন্টিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে এখনও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার কতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেটার নিশ্চয়তা নেই। টেস্ট কিংবা ওয়ানডে থেকে শান্ত সরে দাঁড়ালে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। সুযোগ আসলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজী আছেন তারকা এই অলরাউন্ডার। তবে আপাতত অধিনায়ক শান্তকে সমর্থন দিতে চান মিরাজ।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, জিম-আফ্রো টি-টেন লিগের পর বিগ ব্যাশেও দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে ভিসা ও এনওসি জটিলতায় তিনটি টুর্নামেন্টের একটিতেও খেলতে যেতে পারেননি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে অবশ্য প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার। যদিও লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে সুযোগ মেলেনি রিশাদের।
মিরপুরের উইকেটকে বলা হয়ে থাকে ব্যাটারদের জন্য মৃত্যুফাঁদ। যেখানে স্পিনাররা একের পর এক উইকেট নিয়ে উল্লাস করেন আর বিপরীতে ব্যাটাররা হাঁসফাঁস করেন। টেস্টের মতো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও মিরপুরে দেখা মেলে একই চিত্র। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে তাই মিরপুরের বাইরে সিলেট কিংবা চট্টগ্রামে খেলা দেয়ার আহ্বান জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারকা অলরাউন্ডার মনে করেন, ভালো উইকেটে খেলা হলে বোলাররা যেমন শিখবেন তেমনি ব্যাটাররাও আরও বেশি শটস খেলতে পারবেন।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটি বহন করছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ঐতিহ্য ও মর্যাদাও। ফলে ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক।