প্রথম ইনিংসে আমার আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল: শান্ত
কাউন্টার অ্যাটাকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও একশ ছোঁয়ার সুযোগ ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়কের সামনে। নোমান আলীর বলে ফিরতে হয় ৮৭ রানের ইনিংস খেলে। যদিও সেঞ্চুরি পাওয়া নিয়ে আক্ষেপ নেই শান্তর। বরং ঢাকা টেস্ট জিতে সেঞ্চুরি পাওয়া ইনিংস নিয়ে হতাশার কথা জানালেন বাঁহাতি এই ব্যাটার। শান্ত মনে করেন, প্রথম ইনিংসের সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরি হওয়া উচিত ছিল। এমনকি আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।