বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
আইসিসি আল্টিমেটাম দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সিদ্ধান্ত না পরিবর্তন করলে ভবিষ্যতে বাংলাদেশ সফর বয়কট করতে পারে ভারত। সেক্ষেত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আজিঙ্কা রাহানে মনে করেন, ভারত যদি বাংলাদেশ সফর বয়কট করে তাহলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে।
বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শেষ মুহূর্তে আইসিসির মিরাকলের অপেক্ষা করছেন তারা। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অবস্থানের এখনো কোন পরিবর্তন হয়নি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। মোহাম্মদ আজারউদ্দিন মনে করেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে এটা তাদেরই ক্ষতি।
নিরাপত্তা ঝুঁকি না কমায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। গুঞ্জন আছে, লিটন দাস-মুস্তাফিজু রহমানরা যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে না যায় তাহলে বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও। নাজাম শেঠি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে তাদের পাশে থাকবেন তিনি।
আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বাংলাদেশ নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এখনও আইসিসি বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি আইসিসি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে টানাপোড়েনের পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষেও পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অভিভাবক বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সাধুবাদ জানিয়েছেন শরিফুল।
ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসখানেক পেরিয়ে গেলেও সেই টুর্নামেন্ট আলোর মুখে দেখেনি। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
নিরাপত্তা ঝুঁকির কোন পরিবর্তন না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে পারে আইসিসি। এদিকে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন জয় শাহ। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই নিউজ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন মোখলেসুর রহমান খান! এমন অভিযোগ ওঠার পর অডিট কমিটিসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। অভিযোগ স্বীকার না করলেও সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক। নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মোখলেসুর।
বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন এক কঠিন ও চূড়ান্ত বাস্তবতা। নিরাপত্তাশঙ্কার কারণে সহ আয়োজক দেশ ভারত থেকে ম্যাচ না সরালে বাংলাদেশ যে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না। সে সিদ্ধান্তে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য ‘সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই’ এই অবস্থানকে স্পষ্ট করেছে।