৪ রানে ৯ উইকেট, অনন্য কীর্তি ব্রাজিলিয়ান পেসারের
মাত্র তিন ওভার বল করেই ৯ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কার্ডোসো। যেকোনো ধরনেরর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৯ উইকেট নেবার ঘটনা এবারই প্রথম। একটি হ্যাট্রিকসহ মাত্র চার রান খরচায় অনন্য নজির গড়েন এই ব্রাজিলিয়ান পেসার।