হারের পর শাস্তিও পেল অস্ট্রেলিয়া

সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের পর আরও দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। স্লো ওভাররেটের কারণে দলটিকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

ডারবানে গত বৃহস্পতিবার ২৯৮ রানের লক্ষ্য তাড়ায় ৬৭ রানে হারে অস্ট্রেলিয়া। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় এই শাস্তির মুখে পড়েছে তারা।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কম করা প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। আইসিসির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার শাস্তির বিষয়টি জানানো হয়েছে।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া শাস্তি মেনে নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

আরো পড়ুন: