উদারার ১৮৮, প্রথম দিনে শ্রীলঙ্কার দাপট

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
সেঞ্চুরির পর উদারা
সেঞ্চুরির পর উদারা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লাহিরু উদারার দুর্দান্ত ১৮৮ রানের ইনিংসে ভর করে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৮ রান। দলটির ভরসা হয়ে এখনও ব্যাটিংয়ে আছে কুসল মেন্ডিস ও সোনাল দিনুশা।

চোটের কারণে একাদশে তিনটি পরিবর্তন এনে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা, তারা হারায় দুই উইকেট। ওপেনার নিশান মাদুশকা ও দিনেশ চান্দিমাল দ্রুত ফিরে গেলে ইনিংস গড়ার দায়িত্ব নেন উদারা ও কামিন্দু মেন্ডিস। মাদুশকা ৬ ও চান্দিমাল আউট হন মাত্র ১ রান করে।

তৃতীয় উইকেটে উদারা ও কামিন্দু যোগ করেন ২৪০ রান, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোনো উইকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৫৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা উদারা পরে ইনিংসের তৃতীয় ছক্কায় তুলে নেন শতক। অন্য প্রান্তে কামিন্দুও দারুণ ব্যাটিং করে ৮৪ রান করেন।

যদিও সেঞ্চুরি মিসের আক্ষেপ পুড়তে হয়েছে তাকে। ১৬ রান দূরে থাকতে শাই হোপের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। তাকে আউট করেছে জাস্টিন গ্রিভস। কামিন্দুর বিদায়ের পর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে চতুর্থ উইকেটে আরও ৯৩ রান যোগ করেন উদারা।

দেড়শ ছোঁয়ার পর দ্বিশতকের দিকেই এগোচ্ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় নতুন বল নেওয়ার তিন বল আগে টপ এজ হয়ে আউট হন ১৮৮ রানে। তার ২০৪ বলের ইনিংসে ছিল ১৮টি চার ও ৫টি ছক্কা। উদারার বিদায়ের পর নতুন বল হাতে নিয়েই ধনাঞ্জয়াকেও ফিরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে দুটি উইকেট তুলে নিলেও প্রথম দিনের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল শ্রীলঙ্কার হাতেই।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন শামার জোসেফ। আর একটি করে উইকেট নেন জেইডেন সিলস, আলজারি জোসেফ ও রোস্টন চেজ। নিশ্চিতভাবেই দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে দ্রুত অল আউট করে ম্যাচে ফিরতে চাইবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডজ।

আরো পড়ুন: