ইংল্যান্ডের ভারত সিরিজের দলে আর্চার-অ্যাটকিনসন

ইংল্যান্ড-ভারত সিরিজ
জফরা আর্চার
জফরা আর্চার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাসেক্সের অলরাউন্ডার জেমস কোলস।

দলে ফিরেছেন পেসার জফরা আর্চার। এই ইংলিশ পেসার সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের নভেম্বরে। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার জশ টাংও।

সর্বশেষ শ্রীলঙ্কা সফরে খেলা হয়নি গাস অ্যাটকিনসন ও সাকিব মাহমুদের। দুজনই ফিরেছেন ভারত সিরিজের দলে। নেতৃত্বে আছেন যথারীতি হ্যারি ব্রুক।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাওয়া স্কোয়াডে এবার চারটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। বাদ পড়েছেন ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, জেমি ওভারটন ও লুক উড।

আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মূল দলের বেশির ভাগ খেলোয়াড়কেই ভারত সিরিজে রেখে দিয়েছে ইংল্যান্ড।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুলাই এজবাস্টনে। দ্বিতীয় ম্যাচ ১৬ জুলাই কার্ডিফে এবং শেষ ম্যাচ ১৯ জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড স্কোয়াড-

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, জেমস কোলস, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।

আরো পড়ুন: