বোর্ডের সঙ্গে বিবাদে জড়ালেও তাকে জাতীয় চুক্তিতে রেখেছে শ্রীলঙ্কা। কদিন আগেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। সেই বোর্ডের কাছে লিখিতভাবে থুশারা জানান, জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি প্রস্তুত আছেন। এরপরই তাকে চুক্তিতে রাখার সিদ্ধান্ত নেয় এসএলসি।
২০২৬ সালের ১ এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চ— এক বছরের জন্য ৬ ক্যাটাগরিতে মোট ৪৬ ক্রিকেটারকে জাতীয় চুক্তিতে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছেন সেটা প্রকাশ করেনি তারা। চুক্তিতে রাখা হয়েছে বিজয়াকান্ত বিশ্বকান্ত, থারিন্দু রত্নায়েকে, কামিল মিশারা, লাসিথ ক্রুসপুল্লে, ইসিথা বিক্রমাসুন্দারা, বিনুজা শেহান এবং দিলুম সুদেরা।
তারা সবাই প্রথমবারের মতো শ্রীলঙ্কার জাতীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। চলতি বছরের শুরুর দিকে ঘরোয়া ক্রিকেট খেললেও চুক্তিতে রাখা হয়নি ভানুকা রাজাপাকশেকে। এ ছাড়া খুব বেশি পরিবর্তন আসেনি। দীনেশ চান্দিমাল ও কাসুন রাজিথা শুধু টেস্ট খেলবেন। বিনুরা ফার্নান্দোকে পাওয়া যাবে সংক্ষিপ্ত সংস্করণে।
শ্রীলঙ্কার জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা: কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়ালালাগে, নিরোশান ডিকওয়েলা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রবাথ জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্দো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা
পবন রত্নায়েকে, ইশান মালিঙ্গা, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, কামিল মিশারা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, সোনাল দিনুশা, শেহান আরাচিগে, প্রমোদ মাদুশান, লাসিথ ক্রুসপোল্লে, লাহিরু উদারা, নুয়ান্দো ফার্নান্দো, বিজয়াকান্ত বিশ্বকান্ত, ইসিথা বিক্রমাসুন্দরা, নিশান মাদুশকা, আকিলা ধনাঞ্জয়া, চামিকা করুণারত্নে, পাসিন্দু সোরিয়াবান্দারা, মোহাম্মদ সিরাজ, বিনুজা শেহান, দিলুম সুদিরা এবং থারিন্দু রত্নায়েকে।