সাউথ আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা সিরিজ
সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকার ব্যাটারদের চেপে ধরলেন লকি ফার্গুসন। ডানহাতি পেসারের সঙ্গে প্রতিপক্ষকে আটকে রাখলেন কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্সরা। ব্যাটারদের কেউই দাঁড়াতে না পারায় মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। রান তাড়ায় হাফ সেঞ্চুরি করলেন টম লাথাম। বাঁহাতি ব্যাটারকে সঙ্গ দিলেন ডেভন কনওয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

অকল্যান্ডে রান তাড়ায় নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দিলেন লাথাম ও কনওয়ে। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৮ রান তোলে স্বাগতিকরা। যেভাবে রান তোলা প্রয়োজন ছিল সেভাবেই এগিয়েছেন তারা। কনওয়ে এবং লাথামের ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কেশভ মহারাজ।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করতে গিয়ে হারম্যানের হাতে ক্যাচ দিয়েছেন কনওয়ে। চারটি চার ও দুইটি ছক্কায় ২৬ বলে ৩৯ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। কনওয়ে ফিরলেও ৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন লাথাম। তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন টিম রবিনসনও।

নিউজিল্যান্ড যখন জয় থেকে মাত্র ১ রান দূরে তখন আউট হয়েছে ফেরেন তিনি। লুথো সিপামলার বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৭ বলে ১৭ রান করা রবিনসন। এরপর নিক কেলি ও লাথাম মিলে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। ৭ চার ও ২ ছক্কায় ৫৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লাথাম। সাউথ আফ্রিকার হয়ে মহারাজ ও সিপামলা একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩৬ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন ১০ নম্বরে নামা মোকোয়েনা। এ ছাড়া জর্জ লিন্ডে ২৩, জেরাল্ড কোয়েতজে ১৬ এবং কনোর ইস্টারহুইজেন ১৫ রান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন জেমিসন, স্যান্টনার ও সিয়ার্স। ৪ ওভারে ৯ রান খরচায় ফার্গুসনের শিকার ১ উইকেট।

আরো পড়ুন: