ইটিপিএলে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন রাহানে

ইটিপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আজিঙ্কা রাহানে। অবসর নেওয়ার কয়েকদিনের মধ্যে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) দল পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। টুর্নামেন্টের প্রথম আসরে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলবেন রাহানে।

২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভালো করতে না পারার পরই টেস্ট দল থেকে জায়গা হারান রাহানে। তিন বছরের বেশি সময় ফেরার জন্য লড়াই করলেও শেষ পর্যন্ত পারেননি ডানহাতি এই ব্যাটার। জাতীয় দলে ফিরতে না পারলেও নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে গত দুই মৌসুমে খেলেছেন আইপিএলেও।

দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের গত দুই আসরে নেতৃত্ব দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকেও। বর্তমানে দ্য হান্ড্রেডে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রাহানে। ভারতের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেই সুযোগটা লুফে নিয়েই আমস্টারডামের সঙ্গে চুক্তি করেছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।

রাহানে ছাড়াও ইটিপিএলে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক অফ স্পিনার ডাবলিন গার্ডিয়ান্সের মেন্টর ও অধিনায়কের খেলবেন। ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিকানায় আছেন ভারতের সাবেক অধিনায়ক ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়।

এদিকে আমস্টারডামে রাহানের সঙ্গে খেলবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, টিম ডেভিড, মিচেল মার্শ, ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলের মতো ক্রিকেটাররা। এ ছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে গ্লেন ম্যাক্সওয়েল, লুঙ্গি এনগিদি, ট্রেন্ট বোল্ট, ফাফ ডু প্লেসি ও হেনরিখ ক্লাসেনদের।

আরো পড়ুন: