বৈভবের ওপরে চড়াও হওয়ায় শাস্তি পেলেন জেমিসন

আইপিএল
কাইল জেমিসন ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
কাইল জেমিসন ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে আচরণবিধি ভাঙার অভিযোগে শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাইল জেমিসন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে উইকেট নেয়ার পর তার অতিরিক্ত আগ্রাসী উদযাপনই এই শাস্তির কারণ হয়েছে।

রাজস্থানের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী এই ম্যাচে বড় কিছু করতে পারেননি। দুই বলে চার রান করে জেমিসনের বলে বোল্ড হন তিনি। তবে উইকেট পাওয়ার পর জেমিসনের আচরণ নজর কেড়েছে সবার।

উইকেট নেয়ার পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নিউজিল্যান্ডের এই বোলারকে। তিনি লাফালাফি করার পাশাপাশি সাজঘরে ফেরার পথে বৈভবের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেছিলেন বলেও দেখা যায়, যা ভালোভাবে নেননি অনেক দর্শক।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে জেমিসন প্রথমে একটি চার হজম করেন। পরের বলেই দ্রুতগতির ইয়র্কারে বৈভবকে বোল্ড করেন তিনি। এরপরই চিৎকার করে উদযাপন শুরু করেন, যা আম্পায়ারদের দৃষ্টিতে অসংযত আচরণ হিসেবে বিবেচিত হয়।

আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা ভাঙার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ম্যাচ রেফারি রাজীব শেঠ এই ঘটনাকে প্রথম স্তরের অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। জেমিসনকে সতর্ক করার পাশাপাশি তার নামে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ম্যাচে অবশ্য জয় পেয়েছে জেমিসনের দিল্লি ক্যাপিটালসই। আগে ব্যাটিং করে ছয় উইকেটে ২২৫ রান করে রাজস্থান। লোকেশ রাহুলের ৪০ বলে ৭৫ এবং পাথুম নিশাঙ্কার ৩৩ বলে ৬২ রানের ইনিংসে ১৯.১ ওভারে এই লক্ষ্য তাড়া করে দিল্লি।

আরো পড়ুন: