মুস্তাফিজ-ইমনকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

পিএসএল
লাহোর কালান্দার্স
লাহোর কালান্দার্স
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো ৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে হায়দরাবাদ কিংসম্যান ও রাওয়ালপিন্ডিজ। পাকিস্তানের লিগে এবারই প্রথম এক মৌসুমে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনরা।

পিএসএলের উদ্বোধনী ম্যাচে বর্তম্যান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ হায়দরাবাদ। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। হায়দরাবাদের বিপক্ষে মাত্র তিনজন বিদেশি নিয়ে খেলছে লাহোর। একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজ ও পারভেজ ইমন। বাকি একজন হচ্ছেন সিকান্দার রাজা। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হলো পারভেজ ইমনের।

লাহোর কালান্দার্স— মোহাম্মদ নাইম, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, হাসিবুল্লাহ খান, সিকান্দার রাজা, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, মুস্তাফিজুর রহমান এবং উবাইদ শাহ।

আরো পড়ুন: