একাদশে না থাকলেও বাংলাদেশের সবার চেয়ে আমি বেশি খুশি হয়েছি: শরিফুল

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
শরিফুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
শরিফুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পারফরম্যান্সের বিচারে ডারউইন টেস্টে পারফেক্ট একটা ম্যাচ খেলে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে কিংবা বলে কোথাও সফরকারীদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। সাড়ে তিন দিনের কোনো একটা সেশনেও দাপট দেখাতে পারেননি প্যাট কামিন্স-স্টিভ স্মিথরা। পুরোটা সময় জুড়ে অজিরা বাংলাদেশের কাছে অসহায় ছিল। ডারউইন টেস্টের একাদশে না থাকলেও এই জয় উপভোগ করেছেন শরিফুল ইসলাম।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছিলেন হাসান মাহমুদ। তার গতি ও সুইং সামলাতে বেশ ভুগতে হয়েছে স্বাগতিক ব্যাটারদের। পরে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং অধিনায়ক শান্ত ও মেহেদী হাসান মিরাজের ফিফটিতে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। মেহেদী হাসান মিরাজ একাই তুলে নেন পাঁচ উইকেট। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। সেই রান সহজেই পেরিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

একাদশে না থাকলেও সবচেয়ে বেশি খুশি ছিলেন শরিফুল, 'আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভিতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ (ম্যাচ খেলব)।'

'যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা যাতে সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি।'

মূলত ইনজুরির কারণে খেলা হয়নি শরিফুলের। ইনজুরির কারণে বিশ্রামের খানিকটা সুযোগ পেয়েছেন বলে মনে করছেন তিনি।

শরিফুল আরো বলেন, 'না খেলাটা দুর্ভাগ্য না। যেটা হয় সেটা তো বলে কয়ে হয় না। যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইঞ্জুরির পর একটা কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয় শরীরের জন্য ভালো হয়েছে।

'

আরো পড়ুন: