বাংলাদেশ ইমার্জিং দলে ৬ পরিবর্তন

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অথচ ২৪ জুন থেকে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় চার দিনের বাংলাদেশ ইমার্জিং দলেও রাখা হয়েছে তাকে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে অঙ্কন যে খেলতে পারবেন না সেটা মোটামুটি নিশ্চিত। কারণ সেই ম্যাচের দিনই জিম্বাবুয়ে সফরের জন্য দেশ ছাড়বেন বাংলাদেশ টেস্ট দলের একাংশ। তাদের আগেই জিম্বাবুয়েতে গেছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুমিনুল হক ও সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা।

প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইমার্জিং দলে সুযোগ পেয়েছেন আশিকুর রহমান শিবলী, ইফতেখার হোসেন ইফতি, আফিফ হোসেন ধ্রুব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আশরাফুল হাসান ও আসাদুল্লাহ হিল গালিব।

তাদের জায়গা দিতে প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জাকির হাসান, অমিত হাসান, ইয়াসির আলী রাব্বি, হাসান ‍মুরাদ, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ড্র হয়েছে। চতুর্থ দিন খেলা হলে আগে ব্যাটিং করে ২ উইকেটে ২০৫ রান তোলে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর জিম্বাবুয়ে বিনা উইকেটে ৯৪ রান করলে ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ ইমার্জিং দল— মাহফিজুল ইসলাম রবিন, আশিকুর রহমান শিবলী, ইফতেখার হোসেন ইফতি, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত হোসেন দিপু, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আশরাফুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, মুশফিক হাসান, আনামুল হক, ইকবাল হোসেন ইমন, প্রিতম কুমার এবং নাঈম আহমেদ।

আরো পড়ুন: