বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, তদন্তে ৩ সদস্যের কমিটি

বিশ্বকাপ
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগেই, তবে সেই বয়কটের রেশ এখনও কাটেনি। বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার ঘটনার তদন্তে নামছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সরকার পরিবর্তনের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়া আমিনুল হক আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ বয়কটের ঘটনা খতিয়ে দেখা হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে। সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর।তবে বিসিবির অধীনস্থ একজন কর্মকর্তাকে তদন্ত কমিটিতে রাখায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বাশার বর্তমানে বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্তে অনিয়মের অভিযোগ ওঠে। পরে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তারা তামিম ইকবালকে প্রধান করে একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ভার পেয়েছে।

আরো পড়ুন: