৭৯ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বর্তমানে ৯ নম্বরে আছে বাংলাদেশ দল। আটে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। আর দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। বিশ্বকাপে সরাসরি খেলতে গেলে অবশ্যই ৯ নম্বরে জায়গা ধরে রাখতে হবে টাইগারদের।
বুলবুল বলেন, 'এই বোর্ড আসার পরে আমরা দুটো সিরিজ খেলেছি। একটা পাকিস্তানের সাথে, একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে। দুটোই জিতেছি। এবং এই মুহূর্তে আমাদের র্যাঙ্কিং আছে নয়। যদিও আমরা নয়ে কোনোভাবে রয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোয়ালিফায়ার খেলতে হবে না। তবে এটাও ঠিক যে এই নয় আমাদের টার্গেট না।'
চলতি বছরে মাঠের ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। ২০২৬ সালে ঘরের মাঠে পাঁচটি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সিরিজ। যেখানে ২-১ ব্যবধানে জিতেছে মেহেদী হাসান মিরাজের দল।
এ ছাড়াও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো বাংলাদেশে এসে খেলার কথা রয়েছে। আগামী মে মাসে দুইটি টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। ৮-১২ মে এবং ১৬-২০ মে হচ্ছে ম্যাচ দুটি।
মূলত পাকিস্তান সুপার লিগের সঙ্গে সূচির সাংঘর্ষিক হওয়ায় দুই ধাপে বাংলাদেশে আসবেন মোহাম্মদ রিজওয়ান-শাহীন শাহ আফ্রিদিরা পাকিস্তানের দুই সিরিজের মাঝে অবশ্য বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টম লাথামের দল।
১৭, ২০ এবং ২৩ এপ্রিল হবে তিনটি ওয়ানডে। পরবর্তীতে ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই টি-টোয়েন্টি এবং ২ মে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
পরবর্তীতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ৫, ৮ ও ১১ জুন হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৮ এবং ২০ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। অস্ট্রেলিয়া যেতেই সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারত। বিরাট কোহলি-রোহিত শর্মারাও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন।
পরবর্তীতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ৫, ৮ ও ১১ জুন হবে তিনটি ওয়ানডে। ১৫, ১৮ এবং ২০ জুন অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
অস্ট্রেলিয়া যেতেই সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারত।
বিরাট কোহলি-রোহিত শর্মারাও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন। ১, ৩ ও ৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবেন সূর্যকুমার যাদব-অভিষেক শর্মারা। বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে কোহলি ও রোহিতকে।
প্রত্যাশার কথা জানাতে গিয়ে বুলবুল আরো বলেন, 'আমাদের পরপর অনেকগুলো সিরিজ রয়েছে, যেমন ধরেন নিউজিল্যান্ডের সাথে সাদা বলের ম্যাচ, তারপর অস্ট্রেলিয়ার সাথে সাদা বলের ম্যাচ, এরই মাঝে পাকিস্তানও টেস্ট খেলা খেলতে আসবে। তো আমাদের লক্ষ্য হবে আমরা আমাদের র্যাঙ্কিংটা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশ্বকাপটা আমরা নিশ্চিত করতে পারি।'