‘ব্রুকই ইংল্যান্ডকে সাদা বলের ট্রফি জেতাবে’, ভবিষ্যদ্বাণী ভনের
ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে হ্যারি ব্রুকের নেতৃত্বের শুরুটা হচ্ছে বড় প্রত্যাশা নিয়ে। জস বাটলারের চোটে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের নেতৃত্বও থাকছে তাঁর কাঁধে। এর মধ্যেই সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, শুধু নেতৃত্ব নয়, ব্রুকই একদিন ইংল্যান্ডকে সাদা বলের বড় কোনো ট্রফি জেতাতে পারেন।