নারিনের কাছে উদযাপন ‘কঠিন’, তবে সুপার ওভার ‘সহজ’
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে বল হাতে নিয়ন্ত্রিত ছিলেন সুনীল নারিন। কলকাতার বোলারদের মধ্যে একমাত্র তিনিই ওভারপ্রতি ছয়ের কম করে রান দেন। তাই ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, শেষ ওভারটি কাকে দেয়া হবে তা নিয়ে খুব একটা ভাবতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে।