র্যাঙ্কিংয়ে বড় লাফ শারমিনের, বিশ্বরেকর্ড গড়লেন চারানি
আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলার পর ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন তিনি। এর আগে ৪৫ নম্বরে ছিলেন শারমিন। তবে বোলাদের র্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গেছেন পেসার মারুফা আক্তার। এদিকে নারীদের র্যাঙ্কিংয়ে রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি।