‘টেস্টে টি-টোয়েন্টির খেলোয়াড় খেলানোর যুক্তি কী?’, পিসিবিকে প্রশ্ন আফ্রিদির
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একের পর এক বড় হারের পর পাকিস্তান দলে যে ব্যাপক পরিবর্তন এসেছে, তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রথম দুই টেস্টে ইনিংস ও ১০৩ রান এবং ১৯৪ রানে হেরে সিরিজ খোয়ানোর পর তৃতীয় টেস্টের আগে সাত ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বদল এসেছে কোচিং স্টাফেও।