সুযোগ থাকলে জামাতা আফ্রিদিকে দল থেকে বাদ দিতেন শ্বশুর আফ্রিদি
কলম্বোতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান দলে পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সিনিয়র তিন ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। তার মতে, বড় ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হলে দলকে নতুন করে ভাবতেই হবে।