সুযোগ এলে আধিপত্য বিস্তার করতে চান এনগারাভা
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের সঙ্গী টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস। তবে স্বাগতিকদের একেবারেই হালকাভাবে নিতে চান না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের চাওয়া, ভালো ক্রিকেট খেলার সঙ্গে ম্যাচটাও জিতে নেওয়া। রিচার্ড এনগারাভা সফরকারীদের ছোবল মারার অপেক্ষায় থাকতে চান। জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, সুযোগ এলে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে চান।