ভারতকে বাতিলের খাতায় ফেলে বোকামি করতে চান না ক্লার্ক
সুপার এইটের প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকার কাছে হেরে হোঁচট খেয়েছে ভারত। নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও ভারত সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেটার নিশ্চয়তা নেই। বড় হারে রানরেটে পিছিয়ে পড়ায় খানিকটা বিপাকে সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। তবে এখনো বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালে দেখছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মনে করেন, ভারতকে বাতিলের খাতায় ফেলে দেওয়া বোকামি হবে।