অ্যাশেজের ধাক্কার ফলেই সরে যেতে হয়েছে ম্যাককালামকে: আথারটন
ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ঘটনাকে অ্যাশেজ হারের দীর্ঘমেয়াদী প্রভাব বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। এরকম পরিবর্তন প্রত্যাশিত ছিল বলে দাবি এই সাবেক ইংলিশ ক্রিকেটারের।