পয়েন্ট হারাল ওয়েস্ট ইন্ডিজ, গুনতে হলো জরিমানাও
শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ড টেস্টে নির্ধারিত ওভার সময়মতো শেষ করতে না পারায় শাস্তির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ধীরগতির বোলিংয়ের কারণে দলটির ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) থেকে ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নেয়া হয়েছে।