দ্য হান্ড্রেডে প্রতিটা মিনিটই অপছন্দ করছিলাম: অ্যান্ডারসন
৪৩ বছর বয়সে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ায়ের অধিনায়কত্ব পান জেমস অ্যান্ডারসন। এরপর ঘরোয়া ক্রিকেটটা আরো বেশ কিছুদিন চালিয়ে যাবেন বলেই মনে হচ্ছিলো। কিন্তু এবার অবশ্য ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট 'দ্যা হান্ড্রেড' এর নিলামে নাম দেননি ইংল্যান্ডের সাবেক এই পেসার। এই টুর্নামেন্টের গত আসরের দুঃসহ স্মৃতির কারণেই এবারের মৌসুমে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানান তিনি। গত বছর 'দ্য হান্ড্রেড'-এর প্রতিটা মিনিটকে ঘৃণা করতে শুরু করেছিলেন বলেই তার নিজেকে সরিয়ে নেয়া।