১৭ জানুয়ারি শুরু এসএ টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির পঞ্চম মৌসুম শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট জর্জস পার্কে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ ও গত আসরের রানার্সআপ প্রিটোরিয়া ক্যাপিটালস। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি নিউল্যান্ডসে।