বিরাটনগরে জিসান, কর্নালিতে আরিফুল
সাকিব আল হাসান, আকবর আলী ও আরিফুল ইসলামের পর নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) দল পেয়েছেন জিসান আলম। বিরাটনগর কিংসের হয়ে খেলবেন ডানহাতি ওপেনার। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। তিনি জাফনা কিংসের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করছেন। এর মধ্যেই সাকিব নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। এই বাংলাদেশি অলরাউন্ডার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এক ওভারেই তিন উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন জিমি নিশাম। তবে কিউই এই পেসার দারুণ বোলিং করেও ভারতকে আড়াইশ রানেও বেধে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৫৫ রানে থামে ভারত।