আমার অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা তোমাদের কাজ নয়: তারিক
পাকিস্তানের মিস্ট্রি স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক নতুন নয়। বোলিংয়ের সময় তার অ্যাকশনের ধরন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। তবে এবার সেই সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই পাকিস্তানি স্পিনার।