রনির অলরাউন্ড নৈপুণ্যে শিরোপার ত্রিমুখী লড়াইয়ে প্রাইম ব্যাংক
স্কোরবোর্ডে মাত্র ১৬০ রানের পুঁজি, ম্যাচ জিতে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে তাই অসম্ভব এক চ্যালেঞ্জই ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সামনে। সেখান থেকে বাঁহাতি স্পিনার টিপু সুলতান ও সকলের ব্যর্থতার দিনে ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি করা আবু হায়দার রনির বোলিং নৈপুণ্যে বসুন্ধরাকে মাত্র ১৪২ রানেই অলআউট করে প্রাইম ব্যাংক। ১৮ রানের জয়ে শীর্ষ দুইয়ে থাকা আবাহনী ও মোহামেডানের সাথে সমান ১৬ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা। শেষ রাউন্ডেই নির্ধারিত হবে এবারের ডিপিএলের চ্যাম্পিয়ন দল।