ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে চায় ইংল্যান্ড
প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা তিন ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। শেষ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওঠার সুযোগ থাকবে ইংলিশদের। সেই সুযোগটাই নিতে চান হ্যারি ব্রুক। ইংলিশ অধিনায়ক জানিয়েছেন, আপাতত তাদের লক্ষ্যই এটা।