হংকং সিক্সেসে পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি
হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য ৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিনদিনের টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আব্বাস আফ্রিদি। স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের হয়ে খেলা খাওয়াজা নাফেকে।