ফারহান-সাদাকাতের ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের
লাহিরু উদারার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও পাকিস্তানের কাছে হারলো শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছে স্বাগতিকেরা। শ্রীলঙ্কার করা ১৮২ রান তাড়া করতে নেমে এক ওভার এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।