ভারতকে বোলিং বৈচিত্র্য দিয়েই থামাতে চায় জিম্বাবুয়ে
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ জিম্বাবুয়ের সামনে।