পিএসএলে অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দায়িত্ব পেয়েছেন মার্নাস ল্যাবুশেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন তাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দায়িত্ব পেয়েছেন মার্নাস ল্যাবুশেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন তাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারকে।
টেস্ট দল থেকে বাদ পড়ার পর নিজেকে ফিরে পেতে কিভাবে লড়াই করেছেন তা এবার খোলাখুলি জানালেন মার্নাস ল্যাবুশেন। ২০২৩ অ্যাশেজের পর থেকে ছন্দ হারিয়ে ফেলা এই ডানহাতি ব্যাটার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অসাধারণ ফর্মে ফিরেছেন। যার কারণে আবার আলোচনায় এসেছেন আসন্ন অ্যাশেজে টেস্ট দলে ফেরার সম্ভাবনা নিয়ে।
অস্ট্রেলিয়া দলে এলো আরেকটি চোটের ধাক্কা। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তার ডান পাশের হালকা ব্যথার কারণে তাকে বিশ্রামে পাঠানো হয়েছে। এটি আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির ওপর প্রভাব ফেলতে পারে।
অস্ট্রেলিয়ার আসন্ন ভারত সফরের ওয়ানডে দলে জায়গা হয়নি মার্নাস ল্যাবুশেনের। সম্প্রতি শেফিল্ড শিল্ডে ১৬০ রানের ইনিংস ও ওয়ানডে কাপের ম্যাচে ১৩০ রানের ঝলমলে পারফরম্যান্সও দলে জায়গা পেতে যথেষ্ট ছিল না এই অভিজ্ঞ ব্যাটারের জন্য।
এই বছরের শেষদিকে অ্যাশেজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া নিজেদের লাইনআপ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ ক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে শেফিল্ড শিল্ডের প্রথম কয়েক রাউন্ড পর্যন্ত। এই টুর্নামেন্টের পারফরম্যান্সই নির্ভর করবে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কেমন হবে।
টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত তিন নম্বর ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন। এই তারকা ব্যাটার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন অস্ট্রেলিয়া দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে তিন নম্বরে খেলতে দেখা যাবে ক্যামেরন গ্রিনকে। অজি অধিনায়ক প্যাট কামিন্স তাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবেই দেখছেন।
কদিন আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছে অস্ট্রেলিয়া। সেই হারের ক্ষত মুছে যাওয়ার আগেই আবার সাদা পোশাকে মাঠে নামতে হচ্ছে অজিদের। ২৫ জুন বার্বাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে তারা।
অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটার মার্নাস ল্যাবুশেন প্রথমবারের মতো ইনিংস শুরু করতে যাচ্ছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। এর আগে ক্যারিয়ারের প্রায় সব ম্যাচেই তিন নম্বরে ব্যাট করেছেন তিনি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল। খেলা যেহেতু ভারতের মাটিতে, স্বাভাবিক ভাবেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিলো কানায় কানায় পূর্ণ। ঐতিহাসিক সেই ম্যাচের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ভারতকে হারিয়ে পুরো গ্যালারিকে চুপ করিয়ে দিতে চান তিনি। করেছিলেন ও তাই। লক্ষ্যাধিক সমর্থককে নীরব করে তুলে ধরেছিলেন শিরোপা। এবার প্রায় একই ধরণের কথা ম্যাচের আগে বললেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন।