জাতীয় দলে খেলা ১৩ ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে নিউজিল্যান্ড ‘এ’
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সেই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নামে ‘এ’ দলেও স্কোয়াডে রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৩ ক্রিকেটারকে। টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পাশাপাশি ওয়ানডে সিরিজও খেলবেন তারা।