আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটাররা হচ্ছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফ্ট, মিচেল হেই, জেডন লেনক্স, বেন লিস্টার, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, মুহাম্মদ আব্বাস, টিম রবিনসন, কাতেনে ক্লার্ক, বেভন জ্যাকবস ও রেইস মারিও। সবশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা খেলোয়াড় হয়েছিলেন লেনক্স।
বাঁহাতি স্পিনে নিয়েছিলেন ১৪ উইকেট। লেনক্সের পাশাপাশি স্পিনার হিসেবে আছেন অশোক এবং অলরাউন্ডার ফক্সক্রফ্ট। পেস বোলিংয়ে ক্রিস্টিয়ানের সঙ্গী ফিশার, লিষ্টার, ক্লার্কসন, আব্বাস এবং জেইক গিবসন। প্রথমবারের মতো নিউজিল্যান্ড ‘এ’ দলে ডাক পেয়েছেন গিবসন। নর্দার্ন ব্রেভের হয়ে সুপার স্ম্যাশ জিতেছেন তিনি। গত পাঁচ বছরে ব্রেভের এটি তৃতীয় শিরোপা।
ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা রবিনসনের সঙ্গে আছেন ক্লার্ক, জ্যাকবস, ম্যাট বয়েল, আব্বাস, ক্লার্কসন, ফক্সক্রফ্ট, ম্যাক্স চু এবং হেই। শুধুমাত্র ওয়ানডে ম্যাচের জন্য ডাক পেয়েছেন মারিও। ২১ আগষ্ট থেকে শুরু হবে ৯ দলের টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ডারউইনে ফাইনাল হবে ২০ আগষ্ট।
নিউজিল্যান্ড ‘এ’ দলের পাশাপাশি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ ‘এ’, নেপাল, শিকাগো কিংসম্যান, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স ও নর্দার্ন টেরিটোরি স্ট্রাইক। প্রতিটি দল সেমিফাইনাল ও ফাইনালের আগে ছয়টি রাউন্ড রবিন ম্যাচ খেলবে।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড দুইয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়া। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর তাসমানিয়া ও ৬ সেপ্টেম্বর খেলবে নেপালের বিপক্ষে। একই স্কোয়াড নিয়ে ওয়ানডে ম্যাচগুলো খেলবে কিউইরা।
নিউজিল্যান্ড ‘এ’ দল— মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ম্যাট বয়েল, ম্যাক্স চু, কাতেনে ক্লার্ক (শুধু টি-টোয়েন্টি), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফ্ট, জেইক গিবসন, মিচেল হেই, বেভান জ্যাকবস, জেইডেন লেনক্স, বেন লিস্টার, রেইস মারিও (শুধু ওয়ানডে)।