বাংলাদেশের হৃদয় ভেঙ্গে চ্যাম্পিয়ন ভারত
শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশের মেয়েরা। সেরা চারে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালেও উঠেন ফাহিমা খাতুন, সানজিদ আক্তার মেঘলারা। ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। তবে ৪৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন রাধা যাদব ও তেজাল হাসাবনিস।