সমালোচনার মুখে এপিএলের ড্রাফট থেকে সরে দাঁড়ালেন পোপ
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরের ড্রাফট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার অলি পোপ। আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের প্রতি আচরণ নিয়ে সমালোচনার মধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা বিতর্ক তৈরি করেছে। পোপের পাশাপাশি ড্রাফট থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের উইল স্মিড ও ডেভিড উইলিও।