কলম্বো ক্যাপসের বিপক্ষে বোলিংয়ের সুযোগই পাননি মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাট হাতে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। অন্যদিকে ২ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েও কলম্বোকে জেতাতে পারেননি হাসান। ১৯০ রানের লক্ষ্য গল পাড়ি দিয়েছে ১ ওভার হাতে রেখেই।
এলপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে গল গ্যালান্টস। চারিথ আসালাঙ্কার হাফ সেঞ্চুরি ও দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৩ রান করে গল। এলপিএল অভিষেকে ১০ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর বল হাতেও খরুচে বোলিং করেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে ৩৬ রানের দারুণ জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে দলটি।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংসের এক মালিককে ম্যাচ পাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ বিশেষ তদন্ত ইউনিট। শুক্রবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে এই দলের হয়েই খেলার কথা বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।
চোট থেকে সেরে উঠতে না পারায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লিটন দাস। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটারের বদলি হিসেবে নুরুল হাসান সোহানকে দলে নিয়েছে গল গ্যালান্টস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
প্রথমবারের মতো লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে। এবারের আসরে তিনি খেলবেন ক্যান্ডি রয়্যালসের হয়ে।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস।
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শামীম পাটোয়ারি। তবে শুক্রবার দিবাগত রাতে দেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে দাবি করা হয়, শুরুতে তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না উইকেটকিপার ব্যাটারকে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্য টেস্ট এবং ওয়ানডে খেলেই জিম্বাবুয়ে ছাড়বেন লিটন। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস।
সরাসরি চুক্তিতে দল পেলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। পিএসএলের পর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকেও সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ব্যাটার। দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্যই এলপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গুরবাজ।
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু হবার পরই এর সমালোচনা সামনে আসতে থাকে। খোদ আইপিএলের বিভিন্ন দলের অধিনায়করাই এই নিয়মের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবারের আসরের আগে। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকারও কিছুদিন আগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিরোধিতা করেছিলেন। তবে এবার ২০২৬ মৌসুম থেকে এই নিয়ম চালু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। একই সঙ্গে প্রতিটি দলের একাদশে সবসময় অন্তত একজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ ইমপ্যাক্ট সাব ব্যবহারের পরও মাঠে একজন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে। ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের ৩০ ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত ২ জন মাত্র দল পেয়েছেন। বাকি ২৮ ক্রিকেটার অবিক্রিত ছিলেন ড্রাফটে। অবশ্য ড্রাফটের আগেই বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। এর মধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন দাসকে দলে নিয়েছে গল গ্যালান্টস।