‘বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য হেড-কামিন্সদের বড় অঙ্কের ক্ষতি’
জাতীয় দলের বাইরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের ব্যাপক চাহিদা। আইপিএলে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যস্ত থাকায় বাকি লিগগুলোতে খুব বেশি খেলা হয়ে ওঠে না তাদের। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগকে না করতে হয়েছে কামিন্স-হেডদের। আগষ্টে দ্য হান্ড্রেডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অঙ্কের টাকা কামানোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে সবসময় জাতীয় দলের হয়ে খেলবেন, এমনটা সারাজীবন চলবে বলে মনে করেন না কামিন্স।