বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
হাবিবুর রহমানকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শুক্রবার (৩০ মে) বিসিবির এক সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদের জায়গায় নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বুলবুল।