এক বছরের মধ্যে ওয়ানডে দলকে সেট করতে চান মিরাজ
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে এই অলরাউন্ডারকে।
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে এই অলরাউন্ডারকে।
তিন ফরম্যাটে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ। লিটন দাসকে টি–টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেয়ার পর থেকেই এমনটা আঁচ করা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঈদ উল আযহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্ম ব্যস্ত মানুষেরা। অন্য সবার মতো নিজেদের কাজে অর্থাৎ অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ৯ জুন (সোমবার) থেকে শুরু হয়েছে দুই দিনের অনুশীলন ক্যাম্প।
পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে খেলা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। পাকিস্তান সফরে গিয়েও সাফল্যের দেখা মেলেনি লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। টানা দুই সিরিজ হারে ক্রিকেটারদের মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে লিটনদের মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক নির্বাচক।
‘আমার প্রয়োজন অনুযায়ী এখানে কাজ করব এবং অবশ্যই কোনো টাইমফ্রেম নেই এখানে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়ে প্রথম সংবাদ সম্মেলনে নিজের মেয়াদকাল নিয়ে এভাবেই বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নির্দিষ্ট টাইমফ্রেম না থাকলেও বিসিবিতে কেবলই একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন—সেটাও নিশ্চিত করেছেন নিজেই। টি-টোয়েন্টি ইনিংস খেলতে বিসিবিতে আসা বুলবুল জানালেন, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে ট্রিপল সেঞ্চুরি করতে চান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। রবিবার তিনি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মুশফিকুর রহিম সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী।
নানা ঘটনার পরিক্রমার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। একদিন পরেই বিসিবির পরিচালকদের নিয়ে ঘটা করে সভা করেছেন তিনি। সেখানেই দেশের ক্রিকেট নিয়ে বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফারুক আহমেদকে নিজের বাসভবনে ডেকে নিয়ে তার প্রতি অনাস্থার কথা জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর মূলত ফারুক আহমেদের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ৮ পরিচালক ফারুকের প্রতি অনাস্থার কথা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেয়।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) আসে বড় পরিবর্তন। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি হিসেবে বিসিবি সভাপতির দায়িত্বে বসেন তিনি।
১৯৯৯ বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্ব স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। বছর চারেক পর ২০০৩ সালে ক্রিকেট ছাড়া ডানহাতি ব্যাটার পরবর্তীতে যোগ দিয়েছিলেন কোচিংয়ে। বুলবুল যখন ক্রিকেট ছাড়েন তখন টি-টোয়েন্টির আবির্ভাবই হয়নি। অথচ বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৩৯ ওয়ানডে ও ১৩ টেস্ট খেলা বুলবুল বিসিবির সভাপতি হিসেবে খেলতে চান কুইক টি-টোয়েন্টি ইনিংস। সভাপতি হিসেবে মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে অনেকটা নিশ্চিতই ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। কাউন্সিলশিপ পাওয়ার পর জাতীয় ক্রিকেট পরিষদ (এনএসসি) থেকে পরিচালকের মনোনয়ন পাওয়ায় কাজটা সহজ হয়ে গেছে তাঁর জন্য। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবির পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক জানান, তিনি নাকি বাংলাদেশে সভাপতি হওয়ার জন্যই আসেননি।