পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। এবার দলটির কড়া সমালোচনা করেছেন ইমাদ ওয়াসিম। সাবেক এই স্পিন অলরাউন্ডার মনে করেন পাকিস্তান দল অন্য দলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।